রাউজান ও হাটহাজারীতে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

0
9

রোমানা আক্তার চট্টগ্রাম : 

শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

শুক্রবার (১৬ অক্টোবর) তিনি রাউজান ও হাটহাজারী থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here