প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

0
106

রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ প্রকৌশলী রানা বড়ুয়ার সঞ্চালনায় ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সকাল বেলা এক বন্যাঢ্য র‌্যালি আবুরখীলের বিভিন্ন পাড়া প্রদক্ষিন করে আবার শান্তিময় বিহারে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া। এরপর স্মৃতি সংসেদের কর্মকর্তা ও সদস্যরা প্রজ্ঞানন্দ মহাথের এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । সকাল দশটায় শুরু হয় ক্রীড়া প্রতিযোগীতা । এই ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সাবেক সভাপতি রুপতি রনজন বড়য়া। সন্ধ্যা ৬টায় শুরু হয় আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব এর যুগ্ম-সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া এম জে এফ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ঠ দানশীল ব্যাক্তিত্ব আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু । আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন পুর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু। সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ও জাতিয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য দোলন বড়ুয়া,বিশিষ্ট ব্যাবসায়ী মুন্না বড়ুয়া ও অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনন্দ প্রসাদ বড়ুয়া। সংবর্ধিত গুনীজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া ও রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া । এতে বক্তব্য রাখেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, সহ-সভাপতি রিরু বড়ুয়া,সহ-সভাপতি পিকলু বড়ুয়া । উপস্থিত ছিলেন সেনা সদস্য কুনাল বড়ুয়া, সমাজ সেবক বিজয় বড়ুয়া, রুবেল বড়ুয়া, রাজু বড়ুয়া, অনিক বড়ুয়া, আলভি বড়ুয়া, নিউটন বড়ুয়া, সুবোধ বড়ুয়া,অর্থসম্পাদক রাজু বড়ুয়া,নিরু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অনিক বড়ুয়া,রিমেল বড়ুয়া,হিমেল বড়ূয়া,রিমন বড়ুয়া, স্বাগত বড়ুয়া, হৃদয় বড়ুয়া,সুব্রত বড়ুয়া মনা,অর্নব বড়ুয়া,রকি বড়ুয়া সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্য বৃন্দ। পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা শেষে রাতে সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুপস বড়ুয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে সংগঠনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here