নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন সারজিস

By admin
1 Min Read

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে National Citizen Party। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক Sarjis Alam। দায়িত্ব নেওয়ার পরই তিনি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, “সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড—যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আপনার খোঁজে আসছি।” সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। সদস্য হিসেবে আছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। কমিটিতে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এক্স অফিসিও সদস্য হিসেবে থাকবেন এবং দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও সার্বিক সহযোগিতা করবেন।

Share This Article
Leave a Comment