জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

By admin
1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদে স্বাক্ষর করবেন দলটির নেতারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এনসিপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, আজ সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই স্বাক্ষরের মাধ্যমে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় দলটির আনুষ্ঠানিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

Share This Article
Leave a Comment