**চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা, চালক বেঁচে গেলেন প্রাণে**

0
129

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের প্রাইভেট কারে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা গাড়ির কাচ ভাঙার চেষ্টা করলেও, চালকের তৎপরতায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। হামলাকারীরা একে অপরকে ‘গুলি কর, গুলি কর’ বলে উস্কানিও দিয়েছিল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। হামলার শিকার আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা। চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার এইচএম কবির জানিয়েছেন, আসাদুজ্জামান জাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে কাস্টমস হাউসে ফেরার পথে চার-পাঁচজন মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী হামলা চালায়। তারা প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করলে, একে অপরকে ‘গুলি কর’ বলে উস্কানিতে তারা লিপ্ত হয়। তখন গাড়ির চালক দ্রুত গতি বাড়িয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। ঘটনায় আসাদুজ্জামান সামান্য আহত হলেও বর্তমানে ঝুঁকিমুক্ত অবস্থায় কাস্টমসে নিরাপদে রয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here