শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজি সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্রিকেটার ও মাগুরা-১ এর সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতি করেন এবং সেই অর্থ লেয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এই ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে তলব করা হয়েছে।
বিস্তারিত আসছে…

