**বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার**

0
121

বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম (৪৫) ওই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে একটি ফোন কল পাওয়ার পর জহুরুল বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। আজ ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এটি একটি হত্যাকাণ্ড। মৃতদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here