মেট্রোরেল ও ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

0
134

মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রিটের শুনানি মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। আবেদনে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভার যেন নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের আওতায় থাকে, সে নির্দেশনাও চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড পিলার থেকে খুলে পড়ে এক ব্যক্তি নিহত ও দুজন আহত হন। এ ঘটনার পর বড় অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here