পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলো দেশের বিভিন্ন থানার ২৯টি মামলার আসামি মোঃ নুর নবী প্রকাশ রাসেল (৩৬)। তার পিতা মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারী এবং মাতা রুপবান বেগম। তার গ্রামের বাড়ি পশ্চিম বড়দেইল (আলাবক্স পাটোয়ারী বাড়ি), ৯নং ওয়ার্ড, ৯নং বুড়িরচং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী। এছাড়াও গ্রেফতারকৃত অপর দুইজন হলো
১। কালাম (২৮)
পিতা: মৃত মোঃ রশিদ
মাতা: মৃত আয়েশা
গ্রাম: লগ্নশ্বর, ৯নং ওয়ার্ড
থানা: লালমাই, জেলা: কুমিল্লা।
২। সেলিম (২০)
পিতা: কুদ্দুস
মাতা: সেলিনা
গ্রাম: চরকাচিয়া, ৯নং ওয়ার্ড
৮নং মোল্লারহাট ইউনিয়ন
থানা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর।অভিযানকালে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের ব্যবহৃত ০২টি পিকআপ গাড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। ২৬/০৫/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।