স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি মহোদয়ের সাথে তার কর্যালয়ে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান এর নেতৃত্বে নব নির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সভায় মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি মহোদয়ের কাছে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন অনেক ডেভেলপার প্রতিষ্ঠান আছে যারা সরকারী নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে| অনেকে ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিং করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে| এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত কাজ করে গ্রাহকদের হয়রানী করছে এবং সরকারকেও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত করছে| তিনি উল্লেখ করেন মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা করতে হলে ডেভেলপারকে অবশ্যই রিহ্যাব সদস্যভূক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে| রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন রিয়েল এস্টেট খাতে কম সুদে ব্যাংক লোন প্রবর্তনের প্রস্তাব করেন| তিনি নির্মাণ সামগ্রীসহ সকল প্রকার দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য অনুরোধ করেন| রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কম দামে মধ্যবিত্তদের জন্য আবাসন ব্যবস্থা সহজে করা যায়| এ সময় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি মহোদয় বলেন,কর্ণফুলী নদীর তীরবর্তী অনেক খালি জায়গা আছে এখানে রিহ্যাব সদস্যরা ডেভেলপ করতে পারে| এ সময় তিনি রিহ্যাব সকল দাবী দাওয়া লিখিতভাবে তার কাছে প্রদানের পরামর্শ দেন| তিনি আশ্বস্ত করেন রিহ্যাব এর সকল দাবী দাওয়া সংসদ অধিবেশনে তুলে ধরবেন| সভায় উপস্থিত, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী|