নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের লালখান বাজারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন অভিজাত রেস্টুরেন্ট কাপরি ক্যাফে বিস্ট্রো ( Kapri Café Bistro )। ১২ এপ্রিল, রবিবার ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী এবং বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিব
র্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তরুণ ব্যবসায়ী ও মানবিক সংগঠক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সুন্দর, আধুনিক ও নান্দনিক পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শাহাদাত এইচ ইহাম ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কাপরি ক্যাফে বিস্ট্রোর
উত্তরোত্তর সমৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা কামনা করছি। আধুনিক ইন্টেরিয়র এবং বৈচিত্র্যময় খাবারের স্বাদ নিয়ে লালখান বাজার তথা চট্টগ্রামের ভোজনরসিকদের জন্য কাপরি ক্যাফে বিস্ট্রো একটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছি।