দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনভর কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ১৫ নভেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনের শাখা সমূহ হতে শতাধিক সংস্কৃতি কর্মী এই কর্মসূচিতে যোগ দেয়। কর্মসূচিতে ছিল, জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, অতিথি-অভ্যাগতবৃন্দের মূল আলোচনা পর্ব, নবীন ও প্রবীন সংস্কৃতি কর্মীদের স্মৃতিচারণ মূলক আলোচনা। বংশী বাদন, ম্রো সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের ফ্লুং বাঁশি পরিবেশন ও দোতারা বাদন, আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীতের পরিবেশনা, মূকাভিনয়, নৃত্য পরিবেশন, নাটক ও সাংস্কৃতিক কর্মী সম্মেলন। শুরুর পর্বটিতে সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী অতিথিবৃন্দদের নিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। সম্মানিত অতিথি বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খ্যাতিমান বংশী বাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, ইউএসটিসির সাবেক উপাচার্য, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, সমাজ বিজ্ঞানী চবি সিনেট সদস্য, ড. মঞ্জুরুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, কবি ও লেখক আশিষ সেন, বাংলা ভাষা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ডা: ম.আ মুক্তাদির, অধ্যাপক মহি মোহাম্মদ, সাংবাদিক বেলায়েত হোসেন, সাংবাদিক মুকুল শিকদার, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সংগঠক মিলন রুদ্র, শিক্ষাবিদ তরণীকুমার সেন, ইতিহাস গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিক্ষক সিংপার্ট ম্রো প্রমুখ। সঞ্চালনায় শুরুতে স্বাগত ভাষণ রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক খ্যাতিমান ভাস্কর ডিকে দাশ মামুন। উদ্বোধনী পর্বে শুভেচ্ছ জ্ঞাপন করেন, উদযাপন পরিষদের আহ্বায়ক, মওলানা মো: হোসেন। মেজবাহ উদ্দিন চৌধুরীর সন্দীপনার নবীন প্রবীনদের মধ্য হতে স্মৃতিচারণে অংশ নেন- চলচিত্র শিল্পি হুজুতুল্লাহ হিমু, জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু, শিল্পি বৃষ্টি দাশ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, সংগঠক কামাল উদ্দিন, সাংবাদিক মুকুল সিকদার, আঁখি আক্তার, মো: রাশেদ, উজ্জ্বল শিংহ, দিদার হোসেন, শীমা দাশ, সাইদুর রহমান চৌধুরী, চারু শিল্পি রাকেশ চৌধুরী, সংগঠক মাসুম আকতার, চলচ্চিত্র শিল্পী জাবের হোসেন, শিল্পী ডা. শিউলী চৌধুরী, মুসলিম আলি জনি, আখেরুননেছা দিনা বিথি রানী সিংহ, দিয়া দাশ, সজল দাশ, মিজানুর রহমান, হুজুতুল্লা হিমু, নাজমুল আবেদীন অভি প্রমুখ। আমন্ত্রিত শিল্পিদের মাঝে পরিবেশনায় অংশ নেন, শুভ্রা বিশ্বাস (শ্রুতি নাটক), অনন্য বড়ুয়া ও তার দল (নৃত্য পরিবেশন), আয়েশা হক শিমু (আবৃত্তি শিল্পি)। পরিবেশিত হয় মেজবাহ উদ্দিন চৌধুরীর নির্দেশিত মূকনাটক ‘পরিচ্ছন্ন রোদ্দুর’ এবং মঞ্চস্থ হয় ভাস্কর ডিকে দাশ মামুন নির্দেশিত নাটক ‘জীবন-ঘর পাঠশালা’। কুশী-লব ছিলেন, কে কে বাবুল ও পম্পি দাশ। সবশেষে, সন্দীপনার সকল শিল্পিদের পরিবেশনায় সংগঠন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপন হয়।