চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া সদর দপ্তরে অদ্য ১৪ অক্টোবর ২০২৫ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। সেবা প্রত্যাশীরা তাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে পেরেছেন।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির সেবা প্রার্থীদের বক্তব্য শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। কিছু সেবা প্রার্থী তাৎক্ষণিক সেবা পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আক্তার, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সেবাপ্রত্যাশী নগরবাসীও উপস্থিত ছিলেন।