মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম । মানবিক উদ্যোগের অংশ হিসেবে ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তাদের কে আর্থিক সহায়তার এ চেক তুলে দেয়া হয় এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সূত্রে প্রকাশ , সম্প্রতি উপজেলার চুনতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাতগড় মাষ্টার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর সম্পুর্ন পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব অসহায় হয়ে পড়ে, উপজেলা প্রশাসন তাদের সহায়তায় এগিয়ে আসে। এ সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকবে। চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।